

বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর উদ্যোগে রাজধানীর মিরপুর ডিওএইচএস-সংলগ্ন একটি কনফারেন্স হলে দলের পূর্ণাঙ্গ সাংগঠনিক সভা ও জাতীয় কাউন্সিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল রানা-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে সংবর্ধনা জানানো হয়। এ সময় নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি-কে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে মোঃ সোহেল রানা-কে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির চেয়ারম্যান এবং মোঃ নাজমুল আলম-কে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া লায়ন মোহাম্মদ জাহিদ হোসেন পলাশ-কে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত নেতৃত্ব ৪ জুলাই ২০২৬ থেকে ৪ জুলাই ২০৩১ পর্যন্ত পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন।

সভায় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-কে আরও সুশৃঙ্খল, গণমুখী, জনসম্পৃক্ত এবং আধুনিক রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা-র লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সভায় দলের গণমাধ্যম কার্যক্রম সম্প্রসারণ এবং ডিজিটাল মিডিয়া নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষ্যে একাধিক অনলাইন নিউজ চ্যানেল চালুর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সুলভ মূল্যে খাদ্যপণ্য সরবরাহ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম বিশ্বাস, মোঃ হারুনুর রশিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, মোহাম্মদ তানজিল হোসেন মির্জা, মোঃ আবু হেলাল আল মামুন, আলীফ হোসেন বিপ্লব, মোঃ শাফি, মোহাম্মদ মিঠু, মোহাম্মদ রহিম শেখ, প্রখর মল্লিক, শফিক বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সূত্রে বিশেষ প্রতিনিধি, ঢাকা, আজকালের প্রতিবেদন।
