নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা আনছে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’

Ad

নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা আনছে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’

Ad

[বিনোদন প্রতিনিধি]

নারী নেতৃত্ব, জলবায়ু কূটনীতি এবং সৌন্দর্যের ব্যতিক্রমী সম্মিলন নিয়ে ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’। রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে গত ১৫ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার ২ টা ৩০ মিনিটে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম এই বহুমাত্রিক প্ল্যাটফর্মের উদ্বোধন ঘোষণা করেন।

এই ফোরাম মূলত ১৮-২৬ বছর বয়সী, অবিবাহিত, সুনাগরিক, পরিবেশ সচেতন এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন নারীদের জন্য একটি আন্তর্জাতিক দরজা খুলে দিচ্ছে। আবেদন শুরু হবে আগামী ১৭ জুলাই থেকে, যা করা যাবে missbangladesh.com ওয়েবসাইটে।

প্রাথমিক বাছাই শেষে ১০০ জন প্রতিযোগী ২৬ সেপ্টেম্বর অডিশনের জন্য লে মেরিডিয়ানে আমন্ত্রিত হবেন। তাদের মধ্য থেকে ২০ জনকে প্লাস্টিক ও বর্জ্য পদার্থ দিয়ে নতুন কিছু তৈরি করার সক্ষমতা এবং গল্প বলার মাধ্যমে সমাজকে অনুপ্রাণিত করার ক্ষমতা বিবেচনায় এক মাসব্যাপী ফেলোশিপে নেওয়া হবে।

ফেলোশিপে থাকছে: পেজেন্ট ট্রেনিং, অ্যাডভোকেসি স্পিচ, উদ্যোক্তা শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যবিষয়ক আলোচনা এবং ফিটনেসের ওপর প্রশিক্ষণ। চূড়ান্ত বিজয়ী অংশ নেবেন মিস আর্থ ২০২৫ প্রতিযোগিতায়, যেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ফিলিপাইনে।

নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা আনছে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’
নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা আনছে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. তাসিন আফরিন ডায়ানা, তাহরিন জেরিন, আলিশা প্রধাণ, নাসরিন সিরাজ অ্যানি (পিএইচডি), কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল, সংগীতশিল্পী মেহরিন এবং ক্যাটেরিনা ডন প্রমুখ।

মেঘনা আলম বলেন, “এই ফোরাম নীরবতা, কলঙ্ক ও বাধার জবাব। বাংলাদেশ করুণা নয়, সম্মান ও অংশীদারিত্ব চায়।”

এই আয়োজনের অংশ হিসেবে থাকবে জলবায়ু ন্যায়বিচার, লিঙ্গ সমতা, তরুণ নেতৃত্ব নিয়ে আলোচনাসভা, জাতিসংঘ ও দূতাবাসের সঙ্গে কূটনৈতিক সংলাপ, এবং অংশগ্রহণকারীদের সামাজিক দূত হিসেবে উপস্থাপন। এটি দক্ষিণ এশিয়ার প্রথম এসডিজি-সংযুক্ত, জলবায়ুভিত্তিক সৌন্দর্য প্রতিযোগিতার মডেল, যার লক্ষ্য নারীর ক্ষমতায়ন এবং বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশের দৃশ্যমানতা বাড়ানো।

Ad

error: Content is protected !!